সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৫৭ এএম
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ডা. তাসনিম জারা। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
যুক্তরাষ্ট্র সফরের আগে কয়েকটি ছবি শেয়ার করে ডা. তাসনিম জারা লিখেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সদস্যসচিব আখতার হোসেন ও আমি সফরে অংশ নিচ্ছি।”
তিনি আরও লেখেন, “বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেন। তার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে আরও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির,
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং তাসনিম জারা।
তাসনিম জারার শেয়ার করা ছবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য সফরসঙ্গীদের বিমানের অপেক্ষায় থাকতে দেখা যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন