অক্টোবর ৭, ২০২৬, ০৭:৫৩ পিএম
অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন, স্টাইল ও সুরুচিপূর্ণ পোশাকের জন্য সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই তারকা।
প্রকাশিত ছবিগুলোতে জয়া আহসানকে এক অভিজাত ও মার্জিত লুকে দেখা গেছে।
পোশাকের সুক্ষ্ম কারুকাজ এবং তার সাথে মানানসই গয়না তাঁর সামগ্রিক সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। তাঁর সাবলীল অভিব্যক্তি ও পরিমিত মেকআপ পুরো লুকে এনে দিয়েছে এক চমৎকার স্নিগ্ধতা। বরাবরই নিজের লুকে ভিন্নতা আনতে পছন্দ করেন জয়া, আর তাঁর এই নতুন প্রকাশেও তার ব্যতিক্রম ঘটেনি।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
কমেন্ট বক্সে অনুরাগীরা তাঁর রূপ ও ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা করছেন। কাজের ব্যস্ততার মাঝেও জয়ার এমন নান্দনিক উপস্থিতি ও নিয়মিত চমক ভক্তদের মনে আলাদা জায়গা করে নেয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন