অক্টোবর ২, ২০২৫, ০৯:১১ পিএম
দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে। এই বিসিএসের মাধ্যমে মোট ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে।পিএসসি জানিয়েছে, এই বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী ১০ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষার কেন্দ্র হবে শুধুমাত্র ঢাকায়।বিশেষ বিসিএস সাধারণ বিসিএসগুলোর মতো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেয় না। এখানে সরাসরি লিখিত পরীক্ষা হয়, তবে সেটি এমসিকিউ (বহুনির্বাচনী) টাইপের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এরপর ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
এই বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। সেই হিসাবে, প্রতিটি ক্যাডার পদের বিপরীতে লড়বেন প্রায় ৪৫৬ জন চাকরিপ্রার্থী। বোঝাই যাচ্ছে, প্রতিযোগিতা কতটা তীব্র হবে।
কোন বিভাগে কত পদ?
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলা বিভাগে, যার সংখ্যা ৬১টি। এছাড়া উল্লেখযোগ্য শূন্যপদগুলো হলো:
-
রাষ্ট্রবিজ্ঞান: ৫৫টি
-
ইংরেজি: ৫০টি
-
অর্থনীতি: ৪০টি
-
দর্শন: ৩০টি
-
রসায়ন: ৩০টি
-
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি: ৩২টি


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন