অক্টোবর ৮, ২০২৫, ০৫:৫৩ পিএম
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী রোববার, ১২ অক্টোবর, ইতালির রাজধানী রোমে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রেস সচিব বলেন, “আগামী ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাচ্ছেন।
সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (বিশ্ব খাদ্য ফোরাম) অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন।”সংবাদ সম্মেলনে শফিকুল আলম সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নাগরিকদের ভিসা প্রাপ্তিতে যে জটিলতা ও ভোগান্তি তৈরি হয়েছে, তা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।
শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “দেশে প্রয়োজনের তুলনায় বিবিএ গ্র্যাজুয়েটের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন বিজ্ঞানভিত্তিক গ্র্যাজুয়েট বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সরকার কাজ করছে।”এছাড়াও, তিনি জানান, সরকার নয়টি লোকসানে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান অবসায়নের (liquidate) সিদ্ধান্ত নিয়েছে, যা খুব শীঘ্রই কার্যকর করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন