সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৬:১২ পিএম

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মামলায় অভিযুক্ত ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের নিজস্ব হেফাজতে নিয়েছে। তবে, অভিযুক্ত আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা, মেজর জেনারেল কবীর আহাম্মদ, গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সেনাসদর।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেস আলফা-তে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এই তথ্য জানান।মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় মোট ২৫ জন সাবেক ও কর্মরত সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছেন।

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর কর্মরত ১৫ জন এবং এলপিআর-এ থাকা একজনসহ মোট ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়।”তিনি আরও বলেন, “নির্দেশনা অনুযায়ী, মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জনই সেনাসদরে রিপোর্ট করেছেন এবং তারা বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে আছেন। তারা তাদের পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন।”

নিখোঁজ মেজর জেনারেল কবীর আহাম্মদের বিষয়ে তিনি বলেন, “তিনি গত ৯ অক্টোবর সকালে তার সরকারি বাসভবন থেকে ব্যক্তিগত কাজে বের হন এবং এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।”উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম ও মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, যার মধ্যে এই ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন।