নভেম্বর ৫, ২০২৫, ১১:০০ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আদেশে বলা হয়েছে, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা বা ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের অবশ্যই এই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী ১৭ নভেম্বরের মধ্যে সেগুলো অনুমোদন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন