রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশীয় শিল্পের বিকাশে হাত বাড়িয়ে দিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০১:১৯ পিএম

দেশীয় শিল্পের বিকাশে হাত বাড়িয়ে দিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

দেশীয় শিল্পের বিকাশে সরকার হাত বাড়িয়ে দিয়েছে': শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানদেশীয় শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার বার্তা দিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় নিজস্ব ব্র্যান্ড

এটলাস ইভি’ নামক ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো দেশে পরিবেশবান্ধব ‘এটলাস ইভি’ খুবই প্রয়োজন। এটি কেবল যানবাহন নয়, বরং ভবিষ্যতের জন্য সবুজ প্রকৃতিবান্ধব।এটি জ্বালানি খাতে নির্ভরতা কমাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও এটি ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, "সরকারের লক্ষ্য বাংলাদেশের জনগণ যাতে বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে এবং জাতীয় অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে।"অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মন্তব্য করেন, "জুলাই বিপ্লব না হলে আমরা এমন উদ্যোগ নিতে পারতাম না।"