রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা হলে কঠোর আইনের প্রয়োগ: প্রেস সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৭:৩৮ পিএম

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা হলে কঠোর আইনের প্রয়োগ: প্রেস সচিব

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো ধরনের মিছিল বা সভা-সমিতি করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের কার্যক্রমে সরকারের আদেশে নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।”তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সেক্ষেত্রে আইনের ফুল ফোর্স এপ্লাই হবে।

কঠিনভাবে হবে, আইনের এখানে কোনো ব্যত্যয় হবে না। এই গভর্নমেন্ট এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না।” তিনি আরও বলেন, শেখ হাসিনা যার বিরুদ্ধে শত শত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে, যিনি ‘ঢাকার বড় কসাই, বুচার অব বেঙ্গল’ হিসেবে পরিচিত— তিনি ওইখান থেকে (ভারত) বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা অবশ্যই সরকারের মনিটরিংয়ে আছে।প্রেস সচিব কঠোরভাবে জানিয়ে দেন, কেউ যদি শেখ হাসিনার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে কোনো ঝটিকা মিছিল করেন, তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সোশ্যাল মিডিয়াতে প্রথম থেকেই অনেক কথা বলছেন এবং আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের ‘টেররিস্ট’ বলছেন। প্রেস সচিব মন্তব্য করেন, “উনার এখন আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, তারপর ওনার বিষয়ে কথা বলব।”