নভেম্বর ৬, ২০২৫, ০৫:২৩ পিএম
তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে টানা ২২ ঘণ্টা ঢাকা ও গাজীপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, তিতাস গ্যাসের পাইপলাইনের রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসকল এলাকায়:গাজীপুর: কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর, শ্রীপুর।ঢাকা-সাভার: নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো এবং এর কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়টিতে উল্লিখিত এলাকার সব শ্রেণির গ্রাহক, অর্থাৎ শিল্প, বাণিজ্যিক ও আবাসিক—সকল ক্ষেত্রেই গ্যাস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন