রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু: ফয়েজ আহমদ তৈয়্যব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১১:০১ পিএম

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসি (BTRC) যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় একটি সংগঠিত সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযানটি মূলত ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি (ISP) প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা রোধে পরিচালিত হচ্ছে।শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী:ডিডস (DDoS) আক্রমণ: কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।অসাধ্য লোড: এই আক্রমণগুলোর লোড কিছু ক্ষেত্রে ৫০০ থেকে ৭০০ গিগা পর্যন্ত হচ্ছে, যা ছোট নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব।বাজার দখল: এর ফলস্বরূপ ছোট আইএসপিরা তাদের গ্রাহক হারাচ্ছে এবং বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করার চেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন, ন্যাশনাল আইএসপি কোম্পানিগুলোর কেউ কেউ নতুন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিংয়ের ভুল ব্যাখ্যা করে ছোট আইএসপিগুলোর অস্তিত্ব নিয়ে ভয় দেখিয়ে তাদেরকে অধিগ্রহণ করার (একোয়ার করার) চেষ্টা করছে, যা মন্ত্রণালয় অপরাধ হিসেবে গণ্য করছে।সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরুর পাশাপাশি সরকার ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপিদের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে:

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান: মন্ত্রণালয় ও বিটিআরসি যৌথভাবে এই সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং খুব দ্রুতই দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।কাজের ক্ষেত্র সম্প্রসারণ: নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় ছোট আইএসপিরা বর্তমান অপারেটিং এরিয়ার পাশাপাশি পুরো জেলায় অপারেট করতে পারবে।লাইসেন্স ফি যৌক্তিককরণ: জেলা পর্যায়ের লাইসেন্স ফি যুক্তিসংগতভাবে কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা টিকে থাকতে পারেন।

SOF সুবিধার আওতায় আনা: আইএসপিগুলোকে এসওএফ (Social Obligation Fund) ফান্ডের আওতায় আনার চেষ্টা চলছে, যা এই খাতকে সুবিধাভোগী করতে পারে।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের প্রবেশাধিকার কোনো বিলাসিতা নয়—এটি নাগরিক অধিকার যা সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ স্বীকৃত। ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকলেই দেশের ডিজিটাল ইকোনমি টেকসইভাবে বৃদ্ধি পাবে। তিনি জানিয়েছেন, ডিডস আক্রমণে অভিযুক্ত/অপরাধী প্রতিষ্ঠানগুলোর যেকোনো আবেদন, নবায়ন, নাম পরিবর্তন কিংবা শেয়ার হস্তান্তর প্রক্রিয়া পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত শতভাগ বন্ধ থাকবে।