রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০৫:৪৯ পিএম

জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, জনগণ যদি 'জুলাই সনদকে' হ্যাঁ ভোট দিয়ে স্বীকৃতি দেয়, তাহলে দেশ নতুন কাঠামোতে ফিরে যাবে, আর যদি না ভোট দেয়, তাহলে জনগণের মতামতকে মেনে নেওয়া হবে।শনিবার (৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুরোনো বন্দোবস্তে আর বাংলাদেশকে ফিরিয়ে নেওয়া যাবে না। তার মতে, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা কোনো ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজিকে স্থান দিতে প্রস্তুত নয়।নতুন বাংলাদেশের স্বপ্ন ও পিআর পদ্ধতিমুহাম্মদ শাহজাহান বলেন, "নতুন বাংলাদেশ হবে সাম্য, শান্তি, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ। সামাজিক সুবিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতামূলক সরকার গঠনের লক্ষ্যে দেশের মানুষ দীর্ঘ সাড়ে সতেরো বছর অপেক্ষা করেছে।"

তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার এবং জনগণের ক্ষমতায়নের জন্য জামায়াত 'পিআরপদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে এবং জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবি জানিয়েছে।একটি বৃহৎ দলকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, সেই দলটি সবকিছুতে নেতিবাচক মনোভাব পোষণ করায় সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

মুহাম্মদ শাহজাহান উখিয়া-টেকনাফকে মিয়ানমারের সাথে সীমান্ত জনপদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে বিশ্বময় পরিচিত উল্লেখ করে বলেন, "এই জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধি আজ সুদূর পরাহত।" তিনি সীমান্ত এই জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।

জামায়াতের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির ও কক্সবাজার-৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন।