সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৭:৪৯ পিএম

কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।" তিনি জোর দিয়ে বলেন, দেশে এখন নতুন রাজনৈতিক নবযাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রায় বিএনপি সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করছে।

আইনের শাসন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, "উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত।"তিনি ইমাম ও খতিবদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে বলেন, "দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেওয়া হয়।

তিনি মনে করেন, রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে এবং ইমামদের যেন আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখি। এর মাধ্যমে তিনি মসজিদের মিম্বারের পবিত্রতা ও ইমামদের সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।