শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

‘নতুন ফ্যাসিবাদের হাতে মাটি ইজারা নয়:মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৩:৫৩ পিএম

‘নতুন ফ্যাসিবাদের হাতে মাটি ইজারা নয়:মামুনুল হক

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন।

বাংলার মানুষের রক্ত দিয়ে বিতাড়িত করা হয়েছে ফ্যাসিবাদকে, তাই নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না।মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সমাবেশটি ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজন করা হয়েছিল।

মামুনুল হক অভিযোগ করেন, এক শ্রেণির মানুষ চায়—বিগত ১৫ বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। তিনি স্পষ্ট করে বলেন, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি ইসলামিক বাংলাদেশ। এছাড়া, আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদভিত্তিক বাংলাদেশ, যেখানে জনগণের অধিকার নিশ্চিত করা হবে।

খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদীর সভাপতিত্বে এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহম্মেদের পরিচালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. শফিকুল ইসলাম রুহানী সহ স্থানীয় নেতারা।