মোঃ আব্দুর রাজ্জাক
নভেম্বর ২৫, ২০২৫, ১১:১৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আগামী ৩ ডিসেম্বর সমমনা ৮ ইসলামী দলের রংপুরের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দলগুলোর দিনাজপুরের শীর্ষ নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা (উত্তর)-এর সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারি মুফতি খায়রুজ্জামান।
বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মেহরাব আলী, ইসলামী যুব আন্দোলন দিনাজপুর জেলা (উত্তর)-এর সভাপতি মাসুদ রানা, ইসলামী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলা (উত্তর)-এর সভাপতি মো. ওমর ফারুক এবং ইসলামী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. ফারহান আফসার প্রমুখ।
সভায় পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সকল দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সফল করতে আটটি দলের একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। সমন্বয়ের মাধ্যমে রংপুর বিভাগীয় মহাসমাবেশে ব্যাপক লোক সমাগম নিশ্চিত করাই দলগুলোর প্রধান লক্ষ্য।