সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসী বাংলাদেশিদের যে সুখবর দিলেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ০৩:০৭ পিএম

প্রবাসী বাংলাদেশিদের যে সুখবর দিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দাবির পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য ‘পোস্টাল ভোটার নিবন্ধন কার্যক্রম ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯’ পর্যন্ত বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড আইডিতে এ সংক্রান্ত একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

মির্জা ফখরুল তার পোস্টে নিশ্চিত করেন যে, প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি যাদের জাতীয় পরিচয়পত্র (NID) আছে, তারা Postal Vote BD এপসের মাধ্যমে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন।

তিনি বলেন, "আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।" যারা এখনো পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেননি, তাদের অবশ্যই ১৮ ডিসেম্বরের পূর্বেই রেজিস্ট্রেশন করে ফেলার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এর আগে পর্যন্ত ৩০ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছিলেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ চালুর আগে পূর্ব এশিয়া, উত্তর আমেরিকাসহ নির্দিষ্ট অঞ্চলগুলোকে সময় বেঁধে দিয়ে নিবন্ধন করার ব্যবস্থা ছিল, যা এখন তুলে নেওয়া হয়েছে।