বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী চীন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১২:৫৫ পিএম

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী চীন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদলের এক সদস্য এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছে।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওই চিকিৎসক বলেন:ম্যাডামের অবস্থা এখনো সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে।