বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
মির্জা ফখরুল

বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০১:১২ পিএম

বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন। কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। তিনি প্রশ্ন রাখেন, "প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব তৈরি করছি? এগুলো ভাবতে হবে।"

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে।

তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন।

তিনি দাবি করেন, "ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে—এ কথা কেউ বলতে পারেনি।"বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে।

তিনি ব্যবসায়ীদের প্রতি চিন্তাভাবনা পরিবর্তন ও তাদের বিশ্বাস করার ওপর জোর দেন।তিনি বলেন, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়—যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে।