সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবি প্রশাসনের বিশেষ দোয়া আজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০১:০০ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবি প্রশাসনের বিশেষ দোয়া আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বাদ জোহর (দুপুরের নামাজের পর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।