নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৩০ পিএম
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বর্তমানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে।
গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ রোববার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। সংক্রমণ ঝুঁকির কারণে কাউকেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
এই পরিস্থিতিতে দলের তরফ থেকে তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন