বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া হার্ট ফাউন্ডেশনের দোয়া মাহফিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৩ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া হার্ট ফাউন্ডেশনের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর, ২০২৫) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এই দোয়া মাহফিলটি আয়োজিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া  কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু।

কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম।

পাবলিক রিলেশন এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু) সহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।মোনাজাতে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।