সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৩:২২ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। টানা পাঁচদিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে আজ সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইনটেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে জানান:ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। সবাই দোয়া করবেন।"

এদিকে, সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়েছে এবং তিনি এখন ভেন্টিলেশনে আছেন।