সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সারা দেশে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৫৮ পিএম

সারা দেশে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

আজ সোমবার (০১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় অনুষ্ঠান: ২ ডিসেম্বর বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী: এ ছাড়া মঙ্গলবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।