সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৪৬ পিএম

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত রাখতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

এই দিবসটিকে তিনি অবিস্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেন, যেদিন ১৯৯০ সালের ৬ ডিসেম্বর রক্তাক্ত পিচ্ছিল পথে স্বৈরশাসনের অবসান হয়েছিল।

তিনি স্মরণ করেন, এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে অসাংবিধানিক শাসন জারি করেছিলেন।

তারেক রহমান বলেন, একনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। এরই ধারাবাহিকতায় নব্বইয়ের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্র মুক্ত হয়েছিল। তিনি বলেন, অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসনে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল এবং অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে।

তিনি আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করেন। এই জাতীয় নেতা আজকের দিনে '৮২ থেকে '৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার