রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতের শোভাযাত্রা ও সমাবেশ

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৬:০১ পিএম

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতের শোভাযাত্রা ও সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে শহরের আদালত এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাওলানা ইকবাল হোসাইন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা জাতি হিসেবে প্রকৃত স্বাধীনতার সুফল পাইনি। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই ক্ষমতার অপব্যবহার করেছে। আগামী দিনে আমরা সকলকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোওয়ার হোসাইন, পঞ্চগড় শহর আমির জয়নাল আবেদীন, সদর উপজেলা আমির শফিউল আলম। শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।