বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৭:০৮ পিএম

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত কারণে এবং জোটগত সমঝোতার ভিত্তিতে বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, যশোর ও ঢাকার গুরুত্বপূর্ণ কিছু আসনে প্রাথমিক প্রার্থীদের পরিবর্তে নতুন ও প্রভাবশালী নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): এখানে কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১০ ও ১১: স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে স্থানান্তর করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী করা হয়েছে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে।

ঢাকা-১২: যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে এই আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে বাদ পড়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি:যশোর-১ (শার্শা): মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন।যশোর-৪: টিএস আইয়ূবের পরিবর্তে মতিয়ার রহমান ফারাজী।যশোর-৫ (মণিরামপুর): জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

যশোর-৬ (কেশবপুর): ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদ।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী কৌশল এবং স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।