বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০১:১৩ পিএম

সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা এবং দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়েই তারেক রহমান দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন।

 দীর্ঘ সময় নানা রাজনৈতিক বাস্তবতা ও দূরত্বের কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সরাসরি দেখা বা কথা বলার সুযোগ হয়নি। সেই দীর্ঘদিনের শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে আজকের এই আয়োজন।যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

শোকের আবহ কাটিয়ে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান ঘোষণা করা হয়।চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই আজ তিনি গণমাধ্যমের নীতিনির্ধারকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করলেন, যা রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্ববহ হিসেবে দেখা হচ্ছে।