জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৩৯ পিএম
বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর সভাপতি সৈয়দ শাহজাহান সাজু আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে এসে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন। বিগত ১০ বছর ধরে তিনি বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগরীর সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
সৈয়দ শাহজাহান সাজু জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিনের কাছে নিজের সদস্য ফরমটি জমা দেন।
এ সময় হেলাল উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং সংগঠনের গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় বই উপহার হিসেবে তুলে দেন।জামায়াতে যোগদানের কারণ হিসেবে সাজু বলেন, "ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অংশীদার হতেই আমার এই সিদ্ধান্ত।
দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার যে সাহসী প্রতিশ্রুতি জামায়াত দিয়েছে, তা অন্য কোনো দলের মাঝে আমি দেখিনি।" তিনি বিশ্বাস করেন, জামায়াতে ইসলামীর সুযোগ্য নেতৃত্বই দেশের মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম।
জামায়াত নেতা হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষুধা-দারিদ্র্যমুক্ত এবং মানবিক এক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান মর্যাদা পাবে। তিনি আরও বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের এভাবে জামায়াতে শামিল হওয়া প্রমাণ করে যে, সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও জামায়াতের প্রতি আস্থা ও বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন