রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট ভাইরাল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৪ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট ভাইরাল

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এবার দলটির আরেক শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার রাত ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। 

এনসিপির এই মুখ্য সমন্বয়ক তার পোস্টে লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ! মাত্র কয়েকটি শব্দের এই বার্তার মাধ্যমে তিনি একদিকে যেমন বৈপ্লবিক পরিবর্তনের ডাক দিয়েছেন, অন্যদিকে সমাজে বিদ্যমান চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই স্ট্যাটাসটি পোস্ট করার পর থেকেই সাধারণ ব্যবহারকারী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৫ হাজারেরও বেশি রিয়্যাকশন এবং ৬ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। 

এ ছাড়া প্রায় আড়াই হাজার মানুষ পোস্টটি শেয়ার করেছেন। এর আগে একই দিনে এনসিপির আরেক শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহও ইনকিলাব জিন্দাবাদ লিখে একটি পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনার সূত্রপাত হয়। সেই রেশ কাটতে না কাটতেই পাটওয়ারীর এই নতুন স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের এই দুই নেতার একই ধরনের স্লোগান ব্যবহার করা এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশেষ তাৎপর্য বহন করে। 

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই স্পষ্ট অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির সমর্থকরা। স্ট্যাটাসটির নিচে মন্তব্যের ঘরে অনেকেই একাত্মতা প্রকাশ করে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এনসিপির এই দুই নেতার ফেসবুক পোস্টের মাধ্যমে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন ঘটছে বলে মনে করা হচ্ছে।