মে ১০, ২০২৬, ১০:৩৮ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আজ রোববার (১০ মে) একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বেলা ৩টায় এনসিপির অস্থায়ী কার্যালয় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম ও সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, এমপি।
এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দও এই সংবাদ সম্মেলনে যোগ দেবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।প্রাথমিকভাবে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার কৌশল এবং দলের অবস্থান তুলে ধরতেই এই জরুরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনের বর্তমান পরিস্থিতি ও কমিটির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন