মে ১৩, ২০২৬, ০৬:১৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৩ মে) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি অংশ নেন।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি অনুষ্ঠানের কিছু ছবিও শেয়ার করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সাদিক কায়েমের নতুন জীবনের শুরুতে তাঁরা শুভেচ্ছা জানান।
পারিবারিক আবহে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বেশ কিছুক্ষণ সময় কাটান এবং অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। সাদিক কায়েম ডাকসু ভিপি হিসেবে ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাঁর এই ব্যক্তিগত আয়োজনে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের উপস্থিতি আলোচনার সৃষ্টি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন