বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:০৮ পিএম

জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর। মিছিলটিতে সংহতি জানিয়ে অংশ নেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।সরকারের এই সিদ্ধান্তকে গণবিরোধী বলে আখ্যা দিয়েছেন দলটির নেতারা।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। 

তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান এবং জনজীবন দুর্বিষহ করে তোলার প্রতিবাদে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।জুন মাস থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

নেতাকর্মীরা রাজপথে মিছিল করে সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এই প্রভাবের বিষয়টি তুলে ধরেন। সরকার জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মিছিল থেকে।