রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিকল্প বাজেট পেশ করলো জামায়াত: ৮.৩৯ লাখ কোটির প্রস্তাব

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৫:০৬ পিএম

বিকল্প বাজেট পেশ করলো জামায়াত: ৮.৩৯ লাখ কোটির প্রস্তাব

আমরা প্রধান মন্ত্রীর উপরে এখনো আসথা রেখেছি আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন এই বাজেট উপস্থাপন করেন।

বাজেট প্রস্তাবনায় জনসেবা, শিক্ষা ও ঋণের সুদ পরিশোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটের বরাদ্দের একটি সংক্ষিপ্ত রূপ নিচে দেওয়া হলো:খাতবরাদ্দ (কোটি টাকা)শতাংশজনপ্রশাসন২,০২,২৪৫২৪.০৯%শিক্ষা ও প্রযুক্তি১,২৫,৫৭৫১৪.৯৬%ঋণের সুদ পরিশোধ১,২৭,৫০০১৫.১৯%পরিবহন ও যোগাযোগ৬৫,৩৪০৭.৭৮%কৃষি৫১,৬৭০৬.১৫%সামাজিক নিরাপত্তা ও কল্যাণ৪৮,১৫০৫.৭৪%স্বাস্থ্য৪৫,২৪০৫.৩৯%স্থানীয় সরকার ও পল্লী

 উন্নয়ন৪৫,২২০৫.৩৯%প্রতিরক্ষা৪৩,৪৬২৫.১৮%জনশৃঙ্খলা ও নিরাপত্তা৩৪,৪৫৭৪.১০%জ্বালানি ও বিদ্যুৎ২৪,৯৫০২.৯৭%বাজেট উপস্থাপনায় সাইফুল ইসলাম খান মিলন জানান, জনপ্রশাসন খাতে ২৪ শতাংশের বেশি বরাদ্দ রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। 

এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৪.৯৬ শতাংশ বরাদ্দ দিয়ে নতুন প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ঋণের সুদ পরিশোধের জন্য ১৫.১৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ঋণের চাপ সামলানোর ইঙ্গিত দেয়।

জামায়াতের এই বিকল্প বাজেটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তৃণমূলের উন্নয়নে স্থানীয় সরকারের ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ঘোষিত মূল বাজেটের পাশাপাশি বিরোধী বা স্বতন্ত্র ধারার রাজনৈতিক দলগুলোর এমন বিকল্প বাজেট প্রস্তাবনা অর্থনৈতিক আলোচনার পরিসরকে আরও বিস্তৃত করে।