জুন ১০, ২০২৬, ০৭:১০ পিএম
কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকা মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে তিনি এই দাবি তুলে ধরেন।সংসদ সদস্য আমির হামজা মাদকমুক্ত মাজার এলাকা চান।
তিনি জানতে চান, লালন শাহের মাজার এলাকাকে মাদকদ্রব্যমুক্ত করার কোনো সরকারি উদ্যোগ আছে কি না। মাজারের অনুষ্ঠানগুলোতে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু কুষ্টিয়ার মাজার নয়, সরকার পুরো বাংলাদেশকে মাদকমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তরুণ প্রজন্মকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গড়তে অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।আঠারো বছর ধরে মাদক ছড়িয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, আগের সময়ে মাদক ব্যবসার সঙ্গে অনেক রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিলেন। সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে বর্তমানে একটি নতুন বাংলাদেশ গড়ার নবজাগরণ চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন