রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে মামুনুল হকের স্বাক্ষর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৯:২৪ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে মামুনুল হকের স্বাক্ষর

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (১৪ জুলাই) তিনি ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে যান এবং সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।এই সফরে তাকে স্বাগত জানান কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি।

শোকবার্তায় মাওলানা মামুনুল হক মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমির, শোকসন্তপ্ত রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে মাওলানা মামুনুল হকের এই সহমর্মিতা গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে দলটির পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।