বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হেফাজতে ইসলামের মহাসচিবের সাথে এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ১২:৩৬ পিএম

হেফাজতে ইসলামের মহাসচিবের সাথে এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি নেতৃবৃন্দ। এ সময় সাম্প্রতিক সময়ে পুলিশ লাইন্স এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত মাদ্রাসার ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।

আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দুআ করা হয়।সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।