বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, মুখ খুললেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৩ এএম

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, মুখ খুললেন তাসনিম জারা

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনায় তীব্র নিন্দা জানান।

ডা. তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, এটি কেবল আখতার হোসেনের ওপর হামলা নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে এটি করা হয়েছে। কারণ তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন, সেই দল ‘ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে’।

তাসনিম জারা বিশ্বাস করেন, এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার গভীরতা প্রমাণ করে এবং আখতার হোসেনকে দুর্বল না করে বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আখতার হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে। সে সময় ডা. তাসনিম জারাও তার পাশেই ছিলেন। এই ঘটনাটি দেশের বাইরে রাজনৈতিক অস্থিরতারই একটি প্রতিফলন।