সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:৪৮ পিএম
জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাবে গালি নয়, বরং দোয়া হবে আমাদের কর্মসূচি। দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, "জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।"
তিনি আরও বলেন, "দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। এই দায়িত্বের আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা সেই কাজটাই করি।"
জামায়াত আমির বলেন, "ফায়সালা মহান মা’বুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার।" তিনি বাংলাদেশের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন