রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি শাপলা প্রতীক না পাওয়ায় যা বললেন সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৩১ পিএম

এনসিপি শাপলা প্রতীক না পাওয়ায় যা বললেন সারজিস

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই আসন্ন নির্বাচনে তাদের প্রতীক 'শাপলা'-ই হতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম লেখেন, নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে, মার্কার তালিকায় শাপলা না থাকার কারণে এনসিপি এই প্রতীক পাচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, "যেদিন এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল?"

তিনি নির্বাচন কমিশনের এমন পদক্ষেপকে 'ভণ্ডামি' হিসেবে অভিহিত করে বলেন, "সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তারা দেখে নেবেন, "কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে।"