রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে বললেন এনসিপি নেত্রী তাজনুভা‍‍`

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:২৮ পিএম

অন্তর্বর্তী সরকারকে ক্ষমা চাইতে বললেন এনসিপি নেত্রী তাজনুভা‍‍`

ছবি - সংগৃহীত

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে গালাগালি করার ঘটনায় অন্তর্বর্তী সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুপা জাবিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তাজনুপা জাবিন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই। হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই।"

তিনি বলেন, "আজকে নিউইয়র্কে জারাকে যে অকথ্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো, তাও বাংলাদেশ সরকারের সফরসঙ্গী হিসেবে—এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না।"

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করেছে এনসিপি।