অক্টোবর ১০, ২০২৫, ১০:২২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় এলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, “ক্ষমতায় এলে আমরা প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করব। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না এবং সামাজিক সাম্যতা নিশ্চিত হবে।”
তিনি দেশের অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার দল দেশ থেকে “নষ্ট রাজনীতির চক্র” ঘুরিয়ে দেবে।আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতার এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন