রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১০:৩৩ পিএম

সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক কাজী আলাউদ্দিনকে আসন্ন নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে এসে শেষ হয়।মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “অনেক নেতা আছেন যারা ঈদে বাড়ি আসেন না, জনগণের খোঁজখবর নেন না, আন্দোলন-সংগ্রামে অংশ নেন না। কিন্তু আমি শত দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি রাজপথের একজন যোদ্ধা। সেই কারণেই তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটি আমরা তারেক রহমানকে উপহার দেব। এই লক্ষ্য পূরণের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।