রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৯ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিল দেশটির সরকার। ভিসা আবেদনে ‍‍`স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যার‍‍` অজুহাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরি বা ‍‍`এভিডেন্স লেভেল থ্রি‍‍`-তে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

 গত ৮ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল ও ভুটান।অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তরের সাবেক উপসচিব ড. আবুল রিজভি জানান, অত্যন্ত অস্বাভাবিকভাবে বছরের শুরুতেই এই রেটিং পরিবর্তন করা হয়েছে।

 এর ফলে এখন থেকে এসব দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। বিশেষ করে আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত ইতিহাস-সংক্রান্ত বিস্তারিত নথিপত্র জমা দিতে হবে এবং সেগুলো ম্যানুয়ালি যাচাই করা হবে।

দেশের নামপূর্বের রেটিংবর্তমান রেটিং (২০২৬)প্রভাব
বাংলাদেশলেভেল টুলেভেল থ্রিকঠোর নথিপত্র যাচাই ও দীর্ঘ সময়
ভারতলেভেল টুলেভেল থ্রিম্যানুয়াল ট্রান্সক্রিপ্ট চেক
নেপাললেভেল টুলেভেল থ্রিব্যাংকিং তথ্য নিবিড় পর্যবেক্ষণ
ভুটানলেভেল টুলেভেল থ্রিউচ্চতর ডকুমেন্টেশন চাহিদা

অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের দাবি, গত ডিসেম্বরে ভারতে ১ লাখেরও বেশি ভুয়া ডিগ্রি জালিয়াতির ঘটনা উদ্ঘাটন হওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নিয়মে ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় লাগবে। তবে আশার কথা হলো, ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোটা অপরিবর্তিত রেখেছে দেশটির সরকার। এ বছর ২ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাবে।