বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জানা গেল ২০২৬ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১১:৪৭ এএম

জানা গেল ২০২৬ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বছর ঘুরে আবারও নিকটবর্তী হচ্ছে পবিত্র রমজান মাস। ২০২৬ সালে কবে থেকে রোজা শুরু হতে পারে, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে ইসলাম ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’।এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে এই বিষয়ে তথ্য জানিয়েছেন:

মধ্যপ্রাচ্যে: ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।বাংলাদেশে: মধ্যপ্রাচ্যের একদিন পরেই বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে। সেই অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে।

ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী বছর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতে রমজানের শুরুর কয়েকদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজান যত শেষের দিকে যাবে, এই সময় ততই বৃদ্ধি পেয়ে ১৩ ঘণ্টা দীর্ঘ হবে।বাংলাদেশে রোজা ২০ ফেব্রুয়ারি শুরু হলে, ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।