রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
পবিত্র আশুরা

মুসলিম উম্মাহর গভীর শোকের দিন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১০:২৪ এএম

মুসলিম উম্মাহর গভীর শোকের দিন আজ

প্রকৃতি ছবি

মুসলিম উম্মাহর জন্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি গভীর শোকের দিন পবিত্র আশুরা আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।অন্যায় ও অসত্যের বিরুদ্ধে এটি সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রতীক।

হিজরি ৬১ সনের ১০ মহররম সত্যের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে শহীদ হন। ঐতিহাসিক এই ঘটনা মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। 

বাণীতে তাঁরা কারবালা প্রান্তরে শাহাদাতবরণকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, কোরআন তিলাওয়াত ও ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল ও বিশেষ ধর্মীয় কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে পুলিশ।