রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজকের নামাজের সময়সূচি: ৪ জুলাই ২০২৬

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:৩১ এএম

আজকের নামাজের সময়সূচি: ৪ জুলাই ২০২৬

ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজ অন্যতম। ইমান বা বিশ্বাসের পর এটিই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরেও ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। ব্যস্ততা যতই থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা জরুরি।আজ শনিবার, ৪ জুলাই ২০২৬।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো। আজ জোহরের নামাজ দুপুর ১২টা ৬ মিনিটে, আসর ৪টা ৪২ মিনিটে, মাগরিব ৬টা ৫৪ মিনিটে এবং এশা ৮টা ২০ মিনিটে। আগামীকাল রোববারের ফজর শুরু হবে ভোর ৩টা ৪৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে।

বিভাগীয় শহরগুলোর ক্ষেত্রে উল্লিখিত সময়ের সঙ্গে সময় যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রামের জন্য ৫ মিনিট এবং সিলেটের জন্য ৬ মিনিট বিয়োগ করতে হবে। খুলনার জন্য ৩ মিনিট, রাজশাহীর জন্য ৭ মিনিট, রংপুরের জন্য ৮ মিনিট এবং বরিশালের জন্য ১ মিনিট যোগ করতে হবে।এই সময়সূচি মেনে সবাই ওয়াক্তমতো নামাজ আদায় করার চেষ্টা করবেন।