বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

আজকের নামাজের সময়সূচি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ১০:১৪ এএম

আজকের নামাজের সময়সূচি

Ai - ছবি

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজই মুমিন ও অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

হাদিস অনুযায়ী, নামাজ মানুষকে সর্বপ্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখে এবং আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও যথাসময়ে নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের ওপর অপরিহার্য দায়িত্ব। আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বাংলা এবং ১৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ ফজর শুরু হয়েছে ভোর চারটা ২৩ মিনিটে। জোহরের ওয়াক্ত শুরু বেলা ১২টা শূন্য দুই মিনিটে এবং আসরের সময় শুরু বিকেল চারটা ৩০ মিনিটে। এছাড়া মাগরিবের আজান সন্ধ্যা ছয়টা ২২ মিনিটে এবং এশার নামাজ শুরু রাত সাতটা ৩৭ মিনিটে। আগামীকালের ফজর শুরু হবে ভোর চারটা ২৩ মিনিটে এবং সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে।

ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। খুলনা বিভাগে তিন মিনিট, রাজশাহীতে সাত মিনিট, রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট যোগ করতে হবে। অন্যদিকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট বিয়োগ করে এলাকার সঠিক সময় জেনে নিতে হবে।