রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে দুর্গাপূজা: ৫৫টি মণ্ডপে সরকারি চাল বিতরণ

মোঃ হামিম রানা

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:১৩ পিএম

রাণীশংকৈলে দুর্গাপূজা: ৫৫টি মণ্ডপে সরকারি চাল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫৫টি পূজামণ্ডপে সরকারি অনুদান হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি মণ্ডপে এই চাল সমানভাবে বরাদ্দ দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক, এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।