বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০২:২০ পিএম

ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি বুলবুল

জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে সৃষ্ট অব্যবস্থাপনা নিয়ে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত রোববার ও সোমবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং প্রবেশে বাধা দেওয়ায় সাংবাদিকরা তার সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন।

বুধবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে আমি নিজেই আপনাদের দাওয়াত করেছিলাম। যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ রক্ষার কাজে আমাদের ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে, তখন বুঝতে পারলাম ভুল আমরা করেছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

তিনি আরও জানান, ঠিক কোন বিভাগের ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বুলবুল বলেন, "আপনারা এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল যেন আর না হয়।