রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জর্জিয়াকে উড়িয়ে বিশ্বকাপের আরও কাছে স্পেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১১:২৪ এএম

জর্জিয়াকে উড়িয়ে বিশ্বকাপের আরও কাছে স্পেন

২০২৬ বিশ্বকাপে পা রাখার জন্য স্পেনকে সামনে রেখে যে সমীকরণ সাজানো ছিল, তাতে জর্জিয়ার বিপক্ষে জিততেই হতো। সেই কাজটি স্প্যানিশরা সহজেই সেরে রাখলেও, অন্য ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে তুরস্ক ২-০ গোলে জিতে যাওয়ায় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

লুইস দে লা ফুয়েন্তের দলকে। দারুণ এক জয়ে স্পেন বিশ্বকাপ থেকে এখন মাত্র এক কদম দূরে রয়েছে।জর্জিয়াকে ৪-০ গোলে হারানোর ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওয়ারজাবাল। এছাড়াও একবার করে বল জালে পাঠিয়েছেন মার্টিন জুবিমেন্দি ও ফেরান তরেস।

খেলার শুরুতেই, ১১তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ারজাবাল। ২২তম মিনিটে ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি।

প্রথমার্ধেই স্পেনকে ৩-০ গোলে এগিয়ে দেন ফেরান তরেস ৩৪তম মিনিটে গোল করে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে ওয়ারজাবাল নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের হালি গোলও পূরণ করেন। ম্যাচের বেশিরভাগ সময়ই লামিনে ইয়ামালকে ছাড়া ৬১ শতাংশ বল দখলে রেখে আধিপত্য দেখায় স্প্যানিশরা।

এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে তুরস্ক। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তিনে আছে জর্জিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। গোল ব্যবধানে অনেকটাই এগিয়ে থাকায় স্পেন সেই ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে। তবে তুরস্ককে বিশ্বকাপ খেলতে হলে প্লে-অফ খেলতে হবে।