সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির শোকেসে নতুন ট্রফি, কনফারেন্স চ্যাম্পিয়ন মিয়ামি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১০:৩৪ এএম

মেসির শোকেসে নতুন ট্রফি, কনফারেন্স চ্যাম্পিয়ন মিয়ামি

ক্যারিয়ারে লিওনেল মেসির অর্জনের কমতি নেই। এবার আরেকটি অর্জন যোগ হলো তার মুকুটে। ক্লাবের ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। সেই সঙ্গে প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে এমএলএস প্লে-অফ ফাইনালে।

এটি মেসির পেশাদার ক্যারিয়ারে ৪৭তম শিরোপা।আজ ভোরে নিজেদের ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি।

দলের এই বড় জয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে হ্যাটট্রিক করেন। অন্য দুই গোল করেন সেগোভিয়া ও সিলভেত্তি। এই ম্যাচে একটি গোলে অ্যাসিস্ট করে বিশ্ব রেকর্ডে নাম লেখান মেসি।

ম্যাচের গোলগুলো:প্রথমার্ধ: ১৪তম ও ২৩তম মিনিটে আলেন্দের গোলে ২-০ তে এগিয়ে যায় মিয়ামি। ৩৭তম মিনিটে নিউইয়র্ক একটি গোল শোধ করে।দ্বিতীয়ার্ধ: ৬৭তম মিনিটে মেসির সহযোগিতায় ব্যবধান বাড়ান সিলভেত্তি। শেষ দিকে ৮৩তম মিনিটে সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আলেন্দে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হয়ে এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে মিয়ামি। ৭ ডিসেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালিস্ট দলের জয়ী দল।